জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আসামি...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকারের আলোচিত সভার পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রিসোর্টটির বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দের পর ফটকে তালা দেওয়া হয়। এদিকে, সভার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ রিসোর্টটিতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়। পরে রিসোর্টের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় পুলিশ। বুধবার সকালে সরেজমিনে গিয়ে ফটকে তালা ঝুলতে দেখা গেছে।
গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষা সফরের কথা বলে রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন ওই রিসোর্ট ভাড়া নিয়ে মতবিনিময় সভা করেন রনজিত সরকার। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। রিসোর্টের মালিক সোহেল আহমদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এদিকে, ওই সভায় উপস্থিত থাকার অভিযোগে সুনামগঞ্জ থেকে তারা মিয়া নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়। কেউ কেউ সীমান্ত এলাকা কিংবা ভারতের ভেতরে সভাটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন। তবে তদন্তে নেমে সভাস্থল শনাক্ত করে পুলিশ।
ভিডিও দেখে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সভাটি সিলেট নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ অনুষ্ঠিত হয়েছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে নিয়ে ওই রিসোর্টে যায়। সেখানে গিয়ে সভাস্থলের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকেলে একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রিসোর্টটিতে উপস্থিত হন। রোকন মিয়া নামের একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।
ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে শিক্ষা সফরের ব্যানার টানিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সেখানে খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
রাত ৯টার দিকে আকস্মিকভাবে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সেখানে উপস্থিত হন। এর প্রায় দুই মিনিট পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। সেখানে প্রায় পাঁচ মিনিট বক্তব্য দিয়ে গাড়িযোগে স্থান ত্যাগ করেন রনজিত সরকার।
ছড়িয়ে পড়া ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে রাখতে দেখা যায়।
গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সভার ভিডিওটি আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষা সফরের আড়ালে কীভাবে সভাটি আয়োজন করা হলো এবং এতে কারা জড়িত ছিলেন, তা নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তারা এসে সভাটি করেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। এ বিষয়ে সঠিক তথ্য উদ্ঘাটন ও আইনগত পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে। সভায় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রের দাবি, ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা...
সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকারের আলোচিত সভার পর সিলেটের গোয়াইনঘাট...
দক্ষিণ সুরমায় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী জব্দ করেছে পুলিশ।এ সময় পণ্যবোঝাই একটি মিনি কাভার্ড...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও...
বোরহানির বোতলে লেগে ছিল কাঁচা মাংসের রক্ত। সেই বোতলের বোরহানিই পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা হয়েছিল রান্না করা খাবার ও...