তেমুখী পয়েন্ট থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

নগরীর তেমুখী পয়েন্ট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জালালাবাদ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আওলাদ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হিলুরাজি বাড়ির আব্দুল জলিলের ছেলে। তার বর্তমান ঠিকানা দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের জালালপুর, আলমদীরগ্রাম।

জালালাবাদ থানার মামলা নম্বর ৩ (১৩৬), তারিখ ২ আগস্ট ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় ধারার তদন্তে সন্ধিগ্ধ আসামি আওলাদ আহম্মেদ।

পুলিশের বিজ্ঞপ্তিতে আওলাদ আহম্মেদকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট