জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তবে হামলায় কোনো পুলিশ সদস্য...
সংগৃহীত
সিলেটের কানাইঘাট পৌরসভার মহেশপুরে বসতভিটার ৪ শতক জমির মালিকানা ও দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-২।
মামলার বাদী শামীম আহমদের অভিযোগ, গত ২৫ অক্টোবর বিরোধপূর্ণ জমিতে তাঁর সৎ ভাই নিজাম উদ্দিন লোকজন নিয়ে ঘর নির্মাণের উদ্যোগ নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি আদালতে মিস মোকদ্দমা নং ১৪/২০২৬ দায়ের করেন।
গত ১ নভেম্বর আদালত দ্বিতীয় পক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি কানাইঘাট থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদী শামীম আহমদের দাবি, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা চলছে। ৮ নভেম্বর সরেজমিনে গিয়ে ওই জমির একাংশে টিন দিয়ে ঘর নির্মাণ করতে দেখা যায়।
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী নিজাম উদ্দিন বলেন, তিনি নতুন ঘর নির্মাণ করেননি, শুধু কিছু সংস্কার করেছেন। দুই ভাইয়ের বসতভিটা সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।
জমির প্রকৃত মালিকানা ও দখল নিয়ে বিরোধটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।
কাওছার আহমদ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তবে হামলায় কোনো পুলিশ সদস্য...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দীর্ঘদিন ধরে অনেক সত্য মানুষের সামনে তুলে ধরা...
সিলেটের ওসমানীনগর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গোয়ালাবাজারে এক দিনেই পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ১৮ হাজার ১৫০ টাকা...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, মসলা, চিনি ও তিনটি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড...
সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী...