লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটে আগুন,...
নগরীর লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। রোববার (৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মার্কেটের ১ নম্বর...
কানাইঘাটে জাতীয় সমবায় দিবসে র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভা
ছবি সংগৃহীত
সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। তিনি বলেছেন, সমবায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। এ ক্ষেত্রে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিলেটের কানাইঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অফিস সহায়ক জয়নাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সভাপতি ফাতেহা বেগম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী।
সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন অরণ্য সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি শমসের আলম, বড়চাতল যুব ফোরামের সভাপতি ফখর উদ্দিন চৌধুরী, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সুরইঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য শহীদ আহমদ, সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য আলমাছ উদ্দিন এবং কানাইঘাট বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরেশ কান্ত দাস।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। সমবায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই প্রতিবছর জাতীয় সমবায় দিবস পালন করা হয়। জাতীয় পর্যায়ে কানাইঘাটের সমবায়ীরা পুরস্কৃত হচ্ছেন, যা এ অঞ্চলের জন্য গর্বের বিষয়।
তিনি কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে সব সমবায়ীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসএ/সিলেট
নগরীর লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। রোববার (৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মার্কেটের ১ নম্বর...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতি দিবস অত্যন্ত গুরুত্বপুর্ণ দিন। এই দিনে আধিপত্যবাদী চক্রের সব...
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে সিলেটের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নগরের কুমারপাড়ার বাসায় ফেরেন...
সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
নগরীতে যান চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাফিক পুলিশ। হযরত শাহজালাল (রহ.) সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে দুই দফায় সেতুর একটি লেন বন্ধ...