সিলেট-সুনামগঞ্জ সড়কে ডিবির অভিযান, ইয়াবাসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৬ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে জনতা ব্যাংক পিএলসি, কুমারগাঁও শাখার সামনে সিলেট-সুনামগঞ্জগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আফাজ উদ্দিন জালালাবাদ থানার কুমারগাঁওয়ের শেখপাড়া এলাকার এমাদ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় ৭ নভেম্বর একটি মামলা করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট