কানাইঘাটে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াহইয়া ওরফে আকাশ আহমদ কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামের সামছুল হক ওরফে হারুন এর পুত্র।  তিনি কানাইঘাট থানার জিআর-১৭৯/১৯ মামলায় এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) পারভেজ মিয়া ও এএসআই (নিরস্ত্র) বাপ্পী রুদ্র পাল সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সুরইঘাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর যথাযথ প্রক্রিয়া শেষে শনিবার (৭ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট