কানাইঘাটে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক...
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
ছবি সংগৃহীত
সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ নিয়ন্ত্রণে তথ্য আদান-প্রদান বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসএমপি, সিলেট রেঞ্জ, এসআরবি-৯ এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন এলাকার অপরাধপ্রবণতা চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তথ্য দ্রুত আদান-প্রদান, বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর যোগাযোগ এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা এবং সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা...
সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে...
সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠনের এক সদস্যসহ দুটি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ ও ৬ নভেম্বর পৃথক অভিযানে...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা...