কানাইঘাটে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক...
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
ছবি সংগৃহীত
সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নগরীর শেখঘাট ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী।
পরে বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ শামসুল কবির। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ এবং লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)। তাঁদের মতে, সিপাহী-জনতার সেই বিপ্লব জিয়াউর রহমানকে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ একটি শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি অর্জন করে।
বক্তারা আরও বলেন, ৭ নভেম্বর শুধু একটি রাজনৈতিক পটপরিবর্তনের দিন নয়; এটি বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রার সূচনালগ্ন। দিবসটি উপলক্ষে তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গকারী সিপাহী ও সাধারণ জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরইঘাট...
জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা...
সিলেট বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ দমনে বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে...
সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠনের এক সদস্যসহ দুটি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ ও ৬ নভেম্বর পৃথক অভিযানে...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা...