শারীরিক অবস্থার উন্নতি, হাসপাতাল ছেড়ে ঢাকায় গেলেন আরিফুল হক চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে সিলেটের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নগরের কুমারপাড়ার বাসায় ফেরেন তিনি।

পরে রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার ফ্লাইটে বিমানযোগে ঢাকায় ফিরে যান মন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর সহকারী সোহেল আহমদ জানান, মন্ত্রী মহোদয় এখন অনেকটাই সুস্থ। শনিবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি কুমারপাড়ার বাসায় আসেন। রোববার সকাল সাড়ে ১১টার ফ্লাইটে ঢাকায় চলে গেছেন।

জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল হক চৌধুরী। সকালে নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন তিনি। পরে দ্রুত তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসক ডা. শিশির বসাক ও ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেন ওই তিন এলাকার সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।

এসএ/সিলেট