কানাইঘাটে পুলিশের অভিযানে দুই মামলার...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে দুইটি সাজা পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ৫ মিনিটে উপজেলার...
ছবি সংগৃহীত
পাঁচ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৫ নভেম্বরের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক নেতারা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে এ ঘোষণা দেন সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জাকারিয়া আহমদ বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, বর্তমানে প্রশাসন পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন শুরু করেছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে চালকদের হয়রানি করা হচ্ছে। একজন চালক সারাদিন গাড়ি চালিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করলেও পুলিশ একটি মামলায় পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করছে বলে দাবি করেন তিনি। এ ধরনের হয়রানি বন্ধ এবং দাবিগুলো বাস্তবায়ন না হলে শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ; জেলা ও নগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ; সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান; পুলিশ ডিউটি পালনকালে জ্বালানি ও চালকের খোরাকি দেওয়া; জেলা ও নগরীতে অটোরিকশার পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা এবং ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, ট্রাফিক কর্মকর্তাদের হয়রানি ও বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করা।
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং রাজা আহমদ ও এম বরকত আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ এবং চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।
সমাবেশে আরও বক্তব্য দেন সুন্দর আলী খান, শাহাবুদ্দিন আহমদ, ইকবাল হোসেন, জামিল আহমদ লিটন, বদরুল ইসলাম খোকন, মোহাম্মদ আলী, আব্দুল মন্নান, কাওছার আহমদ, জমির উদ্দিন, সবুজ মিয়া, আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল, সিতাব আলী, মো. রাইমুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাসেল আহমদ, নুর ইসলাম, নেছার আহমদ, আলী হোসেন ও শেখ বাবুল।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে দুইটি সাজা পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ৫ মিনিটে উপজেলার...
পাঁচ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৫ নভেম্বরের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন...
গোলাপগঞ্জে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাহার উদ্দিন নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাগীরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার...
সিলেটের বাইশটিলা ন্যাচারাল পার্ককে আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করা...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক...