মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে...
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে গুরুতর আহত রাকিবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কদুপুর গ্রামের তিনজন আহত হন।
তাদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
নিহত রাকিব মিয়া বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা...
অক্টোবর ২০২৬ মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা...
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে...
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে কী শিখছে,...
প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে বিদ্যালয়গুলোর তদারকি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি...