বর্ণাঢ্য আয়োজনে সুনাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

post-title

ছবি সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা সমবায় অফিস বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি,আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

রোববার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক পথ প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার মো: মাহিদুল ইসলাম ইকবাল। জেলা সমবায় অফিসের পরিদর্শক সুব্রত দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্র্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুুলিশ সুপার সুজন সরকার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মতিউর রহমান। বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসের উপসহকারি নিবন্ধক মাসুদ আহমেদ, সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোস্তাক আহমেদ আলআমিন, রওশনআরা বেগম, পলাশ চন্দ্র দাস প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আতাউর রহমান। গীতা পাঠ করেন পরিদর্শক জিতেন্দ্র সূত্রধর। সবশেষে সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পুরস্কার পেয়েছেন দোয়ারাবাজার উপজেলার নজমুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেন, শাল্লা উপজেলার অনিল চন্দ্র দাস, তাহিরপুর উপজেলার খালেদা বেগম, ছাতক উপজেলার মো: নজরুল ইসলাম, মধ্যনগর উপজেলার রুবেল রায়, জগন্নাথপুর উপজেলার কৌশল মিয়া এবং সুনামগঞ্জ সদর উপজেলার শিপলু কর।


এসএ/সিলেট