ধোপাগুল পয়েন্টে এসআরবির অভিযানে...
সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ মহরম আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল। রোববার...
সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
‘আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬’। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান তুলে ধরে ২০টি বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মডেল প্রদর্শন করে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উইমেন্স মডেল কলেজ সিলেটের উদ্যোগে এ বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানবিষয়ক বইমেলার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের সিনিয়র প্রভাষক আবু তালহা পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান মেলা শুধু নতুন কিছু আবিষ্কারের প্রদর্শনী নয়; এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের অসাধারণ সুযোগ। আজকের ছোট্ট একটি চিন্তাই আগামী দিনের বড় কোনো আবিষ্কারের সূচনা হতে পারে। তাই প্রচলিত চিন্তার বাইরে গিয়ে প্রশ্ন করতে, নতুন কিছু ভাবতে এবং স্বপ্ন দেখতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ওপর নিজেদের পছন্দ বা সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। বরং তাদের নিজস্ব আগ্রহ, পছন্দ ও মেধার জায়গা চিহ্নিত করে সেই অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডাব্লিউএমসির উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল ইনচার্জ ও সহকারী অধ্যাপক মরিয়মুন্নেছা মল্লিকা। বিশেষ অতিথির বক্তব্য দেন ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাসুদে রাব্বানী, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপালি রানী বিশ্বাস এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর।
উৎসবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন মডেল প্রদর্শন করে। এসব মডেলের মধ্যে ছিল বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কারখানার ধোঁয়া পরিশোধন, প্লাস্টিক ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানিচক্র, বন্যার আগাম সতর্কবার্তা, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণব্যবস্থা, জৈব সার উৎপাদন, স্মার্ট ড্রেনেজ ব্যবস্থাপনা, নারীর নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং কণ্ঠনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।
উৎসবের সমাপনী পর্বে স্কুল ও কলেজ-দুই বিভাগে পৃথকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলোর হাতে প্রাইজমানি তুলে দেওয়া হয়। পাশাপাশি সব অংশগ্রহণকারীর মধ্যে সনদ বিতরণ করা হয়। উভয় বিভাগের প্রথম স্থান অধিকারী দলকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী দলকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ২ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, অভিভাবক এবং কলেজের প্রাক্তন শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ মহরম আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল। রোববার...
সিলেটের কানাইঘাট পৌরসভার নন্দিরাই এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে থানা পুলিশ। মাদকবিরোধী বিশেষ অভিযানে স্থানীয় লোকজনের...
নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রোববার (৮...
কানাইঘাটে হিন্দু সম্প্রদায়ের দুঃস্থ মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার (৮নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট বাজারের আল-নুর...
পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিটি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো....