গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা বাহার...
গোলাপগঞ্জে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাহার উদ্দিন নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাগীরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার...
ছবি সংগৃহীত
সিলেটের বাইশটিলা ন্যাচারাল পার্ককে আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
এ লক্ষ্যে সিলেট জেলা পরিষদ ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা নকশার জন্য মোট ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের উপস্থিতিতে জেলা পরিষদের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সন্দ্বিপ কুমার সিংহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএবির ভাইস প্রেসিডেন্ট (আন্তর্জাতিক বিষয়ক) স্থপতি মাহফুজুল হক জাগলুল, ভাইস প্রেসিডেন্ট (জাতীয় বিষয়ক) স্থপতি নওয়াজিশ মাহবুব, সাধারণ সম্পাদক স্থপতি ডা. মাসুদ উর রশিদ, কোষাধ্যক্ষ স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, সচিব (উন্নয়ন) স্থপতি এম ওয়াহিদ আসিফ, উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার পরিচালক স্থপতি অভিজিৎ মজুমদার এবং উপ-প্রতিযোগিতা পরিচালক স্থপতি ইমরুল ইসলাম দুররানী।
এ ছাড়া সিলেট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপসহকারী প্রকৌশলী সূর্য সেন রায় এবং প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার মাধ্যমে দেশের স্থপতিদের কাছ থেকে বাইশটিলা ন্যাচারাল পার্কের মাস্টারপ্ল্যান ও পরিবেশবান্ধব স্থাপত্য নকশা আহ্বান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে জুরি বোর্ডের মাধ্যমে সেরা নকশা নির্বাচন করা হবে।
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে পাঁচ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে তিন লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া বিশেষ বিবেচনায় আরও তিনজন প্রতিযোগীকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা দেওয়া হবে। সব মিলিয়ে পুরস্কারের পরিমাণ ১০ লাখ টাকা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে প্রাপ্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে সিলেটের প্রকৃতি ও পরিবেশ অক্ষুণ্ন রেখে বাইশটিলা ন্যাচারাল পার্ককে একটি দৃষ্টিনন্দন ও মানসম্মত পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া সম্ভব হবে।
এসএ/সিলেট
গোলাপগঞ্জে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাহার উদ্দিন নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাগীরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার...
সিলেটের বাইশটিলা ন্যাচারাল পার্ককে আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করা...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক...
নগরীর মিরের ময়দানে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য...
প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল...