আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে...
‘আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬’। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও...
ছবি সংগৃহীত
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের ছবি টাঙানো এবং মাওলানা ভাসানীকে জাতির পিতা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন এমএ আলী জালালাবাদী, তালুকদার মকবুল হোসেন, জাহিদ নুর, মোহাম্মদ মিরাজ মিয়া ও জহির হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘ফিল্ড মার্শাল’ পদমর্যাদা প্রদান, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের নাম পরিবর্তন করে তাঁর নাম যুক্ত করা এবং মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানানো হয়।
এ ছাড়া মাওলানা ভাসানী ও জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।
এসএ/সিলেট
‘আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬’। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও...
সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদসহ মহরম আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল। রোববার...
সিলেটের কানাইঘাট পৌরসভার নন্দিরাই এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে থানা পুলিশ। মাদকবিরোধী বিশেষ অভিযানে স্থানীয় লোকজনের...
নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রোববার (৮...
কানাইঘাটে হিন্দু সম্প্রদায়ের দুঃস্থ মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার (৮নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট বাজারের আল-নুর...