আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও এমপি

post-title

ছবি সংগৃহীত

অসুস্থ প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সরকারি বাসভবনে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে তারা রাজধানীর ইস্কাটনে মন্ত্রীর বাসভবনে যান। এ সময় তারা মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁর সঙ্গে একান্তে কিছু সময় কাটান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন লস্কর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) শামিম আহমেদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি তোফায়েল খান এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার প্রমুখ।

সাক্ষাৎকালে উপস্থিত সবাই মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন।

এসএ/সিলেট