বোরহানির বোতলে কাঁচা মাংসের রক্ত,...
বোরহানির বোতলে লেগে ছিল কাঁচা মাংসের রক্ত। সেই বোতলের বোরহানিই পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা হয়েছিল রান্না করা খাবার ও...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে) এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে)।
এর আগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়া মাহমুদকে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যান। একই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি ছিনিয়ে নেওয়া ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
বোরহানির বোতলে লেগে ছিল কাঁচা মাংসের রক্ত। সেই বোতলের বোরহানিই পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা হয়েছিল রান্না করা খাবার ও...
সিলেটে জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য বুধবার (১১ নভেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেটের আওতাধীন ১১...
সিলেটের কানাইঘাট পৌরসভার মহেশপুরে বসতভিটার ৪ শতক জমির মালিকানা ও দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায়...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তবে হামলায় কোনো পুলিশ সদস্য...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দীর্ঘদিন ধরে অনেক সত্য মানুষের সামনে তুলে ধরা...