আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা...
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল...
ফাইল ছবি
সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর জারি করা ওই আদেশ শুক্রবার (৬ নভেম্বর) বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে আগের বদলি ও পদায়নের আদেশ বাতিলের বিষয়টি জানানো হয়।
এর আগে গত ৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে তিন ইউএনওকে ভিন্ন ভিন্ন উপজেলায় বদলি ও পদায়ন করা হয়েছিল। ওই আদেশ অনুযায়ী, জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জে, লাখাইয়ের ইউএনও তারেক হাসানকে জকিগঞ্জে এবং ফেঞ্চুগঞ্জের ইউএনও সাবরিনা আক্তারকে হবিগঞ্জের লাখাই উপজেলায় বদলি করা হয়।
তবে শুক্রবার জারি করা নতুন প্রজ্ঞাপনে নির্দেশক্রমে আগের বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। ফলে ৩ নভেম্বরের প্রজ্ঞাপনে উল্লেখ করা তিন ইউএনওর বদলির সিদ্ধান্ত আর কার্যকর থাকছে না।
এসএ/সিলেট
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল...
সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর জারি করা ওই আদেশ শুক্রবার (৬ নভেম্বর) বাতিল করে নতুন...
অসুস্থ প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সরকারি বাসভবনে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১...
সিলেটের কানাইঘাটে সুরমা সেতুর নিচে পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা থেকে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে দুইটি সাজা পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ৫ মিনিটে উপজেলার...