ছাতকে শনিবার টানা ৯ ঘণ্টা...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী শনিবার (১৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ উপকেন্দ্রের...
১৩-১৫ বছর বয়সী কিশোরদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সংঘাতে ব্যবহার না করার অনুরোধ; অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান সেলিম আহমেদ শুভ ও সাংবাদিক তাজিদুল ইসলামের
তাজিদুল ইসলাম
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, চরমহল্লা ইউনিয়নের ১৩ থেকে ১৫ বছর বয়সী অনেক কিশোর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পরিচয় বহন করছে। এমনকি তাদের কেউ কেউ রাজনৈতিক গ্রুপিং, মিছিল-মিটিং ও সংঘাতপূর্ণ কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
পিস অ্যাসোসিয়েশন চরমহল্লা ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও আয়ারল্যান্ড প্রবাসী সেলিম আহমেদ শুভ বলেন, কয়েক দিন আগে চরমহল্লার আশাকাচর পয়েন্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। সেখানে কয়েকজন কিশোর মারামারিতে জড়িয়ে পড়ে এবং একজন নিরীহ মানুষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে জানা যায়, এ ঘটনায় জড়িত অধিকাংশের বয়সই ১৮ বছরের নিচে। এ ধরনের ঘটনা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত।
তিনি বলেন, রাজনীতি যার যার ব্যক্তিগত অধিকার। কিন্তু শিশু-কিশোরদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অধিকার কারও নেই। ১৮ বছরের নিচে কোনো কিশোরকে রাজনৈতিক স্লোগান, মিছিল-মিটিং, গ্রুপিং কিংবা সংঘাতপূর্ণ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা উচিত নয়। এমনকি অপ্রাপ্তবয়স্কদের রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পদ-পদবি দিয়ে রাজনৈতিক পরিচয়ে প্রতিষ্ঠিত করার প্রবণতা থেকেও বিরত থাকতে হবে।
এদিকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়নের সভাপতি ও সাংবাদিক তাজিদুল ইসলাম বলেন, সমাজের শিশু-কিশোররা বিপথে যাওয়ার পেছনে পিতা-মাতার অসচেতনতা অন্যতম কারণ। যে বয়সে তাদের পড়াশোনা, খেলাধুলা ও ভবিষ্যৎ গঠনে ব্যস্ত থাকার কথা, সেই সময়ে অনেকেই আড্ডায় জড়িয়ে পড়ছে। পরিবারের পক্ষ থেকে সন্তানদের প্রতি আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় কিশোরদের লেখাপড়া যেমন ব্যাহত হবে, তেমনি তারা দিনভর বিভিন্ন খারাপ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুমহল ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। শুধু পরিবার নয়, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে এগিয়ে আসতে হবে।
সচেতন মহলের পক্ষ থেকে বলা হয়, কোনো কিশোরকে দলবদ্ধ মারামারি, কিশোর গ্যাং কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে দেখলে বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না। তাদের অভিভাবকদের অবহিত করার পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে। তবে উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, বরং বিপথগামী কিশোরদের সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
তারা আরও বলেন, আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে অস্ত্র নয়, বই তুলে দিতে হবে। হিংসা-বিদ্বেষ নয়, মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিতে হবে।
রাজনীতি থাকবে, রাজনৈতিক মতাদর্শ ও মতের পার্থক্যও থাকবে। কিন্তু কোনোভাবেই রাজনৈতিক বিরোধের কারণে ভবিষ্যৎ প্রজন্মের জীবন বিপন্ন হতে দেওয়া যাবে না। চরমহল্লা ইউনিয়নসহ বৃহত্তর সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান—রাজনীতির ঊর্ধ্বে উঠে শিশু-কিশোরদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হোন।
সন্তানদের রাজনৈতিক হাতিয়ার নয়, শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন—এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী শনিবার (১৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ উপকেন্দ্রের...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও সিলেট...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানবিশ আইনজীবী আল আমিনের ওপর আশাকাচর পয়েন্টে হামলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১০...
সুনামগঞ্জে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সমাবেশের ছড়িয়ে পড়া ভিডিওতে উপস্থিতি দেখা যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা কমিটির...