প্রাথমিকেই শিক্ষার্থী ঝরে পড়ার কারণ...
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
ছবি সংগৃহীত
ব্যক্তিগত পছন্দের চেয়ে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বলেন, একটি রাজনৈতিক দলের মূল শক্তি হলো জনগণ। তাই সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। কেউ এলাকার শান্তি বিনষ্ট করলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
স্থানীয় পর্যায়ে অপরাধ, মাদক ও চাঁদাবাজি দমনে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাত পুনর্গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার দপ্তরের দায়িত্ব প্রাপ্ত জুনেদ আহমদ, জেলার সদস্য ইমন আহমদ সাহান, গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের উপদেষ্টা মিজানুর রহমান বেলাল, গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো: মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, সিনিয়র সহ সভাপতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক হিরন, লক্ষনাবন্দ ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি মনির উদ্দিন, সাধারন সম্পাদক ক্বারি রুহেল আহমদ, সহ সভাপতি বাবুল মিয়া,আব্দুল হক,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সহ সম্পাদক নুনু মিয়া প্রমুখ।
এসএ/সিলেট
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
নগরীতে ব্যবসায়ীদের সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মো. শহীদুল ইসলাম (নামে এক ব্যক্তির...
দক্ষিণ সুরমায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা...
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...