রাতারগুল রিসোর্টকাণ্ডে...
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৫২৬টি চশমা, ৫৩টি ফেসওয়াশ, ১০০ কেজি চিনি ও ২১০ কেজি জিরা। এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান চালায়। কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫২৬টি ভারতীয় চশমা, ৫৩টি ফেসওয়াশ ও ১০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।
এ ছাড়া বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির টহলদল আরেকটি বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের...
সিলেটে সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে প্রবীণ এক আইনজীবীর অজান্তে ৩৫ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ...
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...