বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...
ছবি সংগৃহীত
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বস্তরের মুসলিম জনগোষ্ঠীর সহযোগিতা চেয়েছেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর শিবগঞ্জে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ইসলামের মৌলিক বিশ্বাসের অন্যতম ভিত্তি হলো খতমে নবুওয়ত। হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল-এ বিশ্বাস প্রতিটি মুসলমানের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের স্বীকৃত আকিদার আলোকে এ বিষয়ে সঠিক শিক্ষা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা তৈরি এবং মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি ঐক্য ও সচেতনতা আরও সুদৃঢ় করাই মহাসম্মেলনের অন্যতম লক্ষ্য।
তাঁরা বলেন, সমাজে সচেতনতা সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বিশেষ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ কারণে আন্তর্জাতিক এ মহাসম্মেলনের উদ্দেশ্য, তাৎপর্য ও কর্মসূচি দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের আন্তরিক ও দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন।
সংবাদ সম্মেলন থেকে বৃহত্তর সিলেটের চার জেলা-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের সর্বস্তরের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের মুসলমানদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজক নেতারা জানান, এত বড় পরিসরের আন্তর্জাতিক আয়োজন সফল করতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি উসকানিমূলক বক্তব্য, বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।
মহাসম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশন, পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতাও কামনা করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী, সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মহানগর সেক্রেটারি মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ, এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা এরশাদ খান আল হাবিব ও মাওলানা নোমান সালেহ প্রমুখ।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে নেতৃবৃন্দ আগামী ১৪ ও ১৫ নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সাংবাদিক সমাজ, প্রশাসন, আলেম-ওলামা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...