রাতারগুলে রিসোর্টে নিষিদ্ধ সভা, রনজিত...
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
ছবি সংগৃহীত
সিলেটে সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে প্রবীণ এক আইনজীবীর অজান্তে ৩৫ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে কয়েক দফায় তার ব্যাংক হিসাব থেকে এসব টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ভুক্তভোগী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ। সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখায় তার হিসাব থেকে এসব টাকা স্থানান্তর করা হয়েছে।
ড. দিলীপ কুমার জানান, গত সোমবার (৯ নভেম্বর) ২০ হাজার টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান তিনি। তবে ব্যাংক থেকে জানানো হয়, তার হিসাবে কোনো টাকা নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে কয়েক দফায় তার হিসাব থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, তার কোনো ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপ নেই। কখনো ডিজিটাল পদ্ধতিতে লেনদেনও করেননি। তার অজান্তে হিসাব থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি টাকা স্থানান্তরের বিষয়ে তার মোবাইল ফোনে কোনো বার্তাও আসেনি।
বৃহস্পতিবার প্রবীণ এই আইনজীবী জানান, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। কিন্তু অভিযোগ দেওয়ার তিন দিন পেরিয়ে গেলেও টাকা উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাননি।
তিনি বলেন, পুলিশ তার কাছে এসে বিষয়টি ব্যাংকের বলে জানিয়েছে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। জীবনের সব সঞ্চয় ওই হিসাবে জমা রেখেছিলেন জানিয়ে তিনি বলেন, টাকা ফেরত না পেলে তাকে নিঃস্ব হয়ে পড়তে হবে।
এ বিষয়ে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ওয়ারিসুল ইসলাম বলেন, তারা এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। ব্যাংকের সুনামের বিষয়টি বিবেচনায় নিয়ে শাখার পক্ষ থেকে টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টাকাগুলো কোন কোন হিসাবে স্থানান্তর করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। লেনদেনের ডিজিটাল তথ্য সংগ্রহ ও ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...
কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ঈদগাহ খাল সি এন্ড বি হতে সুরমা ডাইক পর্যন্ত পুন:খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১...
সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার...
সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ ব্যক্তি ও যানবাহনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে ২২টি হাইড্রোলিক...