নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও...
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে...
ছবি সংগৃহীত
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার সময় বাগবাড়ি এলাকা থেকে নাইম ও জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, গত ১৮ জুন কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, একই তারিখে নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারাও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের অনুসারী বলে জানা গেছে।
এসএ/সিলেট
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা অর্জনের বিকল্প নেই। বর্তমান...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।...
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিভাগীয় সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি...