কানাইঘাটে পৃথক অভিযানে গ্রেপ্তার দুই...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে দুটি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে নিজ নিজ বসতবাড়ি থেকে...
ছবি সংগৃহীত
সিলেট নগরে অনুমোদিত নকশা ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী। নকশাবহির্ভূত ভবন নির্মাণের ক্ষেত্রে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সিলেট নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। সিউকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টানা তৃতীয় দিনের মতো ভবন নির্মাণকাজ পরিদর্শনে বের হন তিনি।
পরিদর্শনকালে অনুমোদিত নকশা ছাড়াই কয়েকটি ভবন নির্মাণের বিষয়টি নজরে আসে বলে জানান সিউক চেয়ারম্যান। তিনি বলেন, এ ধরনের নির্মাণকাজ সিউক আইনের ইমারত নির্মাণ বিধিমালার পরিপন্থি। সংশ্লিষ্ট ভবন মালিকদের সতর্ক করা হয়েছে। শিগগিরই আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, নির্মাণকাজ বন্ধসহ বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিউকের কর্মকর্তাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা জরিমানা করা নয়। বরং সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন, তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। অতীতে নির্মাণকাজে যেসব অনিয়ম বা নকশার ব্যত্যয় ঘটেছে, সেগুলো সংশোধন করে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নকশার বাইরে ভবন নির্মাণ করে পরবর্তী সময়ে আইনি জটিলতা কিংবা আদালতের দ্বারস্থ হওয়ার চেয়ে শুরু থেকেই অনুমোদিত নকশা অনুসরণ করা শ্রেয়। এতে ভবন মালিকরা হয়রানি ও অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়িয়ে শান্তিতে বসবাস করতে পারবেন। তাই ভবন নির্মাণে কোনো ধরনের আইনগত বা নকশাগত জটিলতা রাখা উচিত নয়।
সিউকের চলমান উদ্যোগে নগরবাসী ইতিবাচক সাড়া দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান।
পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে দুটি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে নিজ নিজ বসতবাড়ি থেকে...
দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে...
নগরীর তেমুখী পয়েন্ট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৫...
অসুস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয় দিয়েও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে...