কানাইঘাটে পৃথক অভিযানে গ্রেপ্তার দুই পরোয়ানাভুক্ত আসামি

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে দুটি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সেলিম আহমদ কানাইঘাট উপজেলার সোনাপুর গ্রামের ফয়জুল হকের ছেলে। তাকে নারী ও শিশু-সংক্রান্ত সিআর মামলা নম্বর ৪০০/১৮-এর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, সাহেদ আহমদ একই উপজেলার ধলিবিল দক্ষিণ গ্রামের আলীম উদ্দিনের ছেলে। তাকে নন-জিআর মামলা নম্বর ৪৪১/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বাবুল মিয়া ও এএসআই (নিরস্ত্র) মো. মোস্তফাসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট