কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ১৭ লাখ ৫৮...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন ও সনদপত্র বিতরণ
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা অর্জনের বিকল্প নেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভরশীল থাকলে চলবে না। নিজেদের যোগ্য, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার গ্রহণ করতে হবে।
তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথও সুগম হয়। তিনি দক্ষ মানব সম্পদ তৈরিতে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস কক্ষ কাজের উদ্বোধন, কারিগরি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও প্রফেশনাল কেক পেকিং কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিসিক’র ৪২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় যুব পদকপ্রাপ্ত যুব সংগঠক মোঃ আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নিপু সিংহ, উপসহকারী প্রকৌশলী অপু আহমদ, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামান আহমদ।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়ান জালালী’র পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হলি আর্টের পৃষ্ঠপোষক সদস্য আব্দুল গফফার, পপি রাণী ভৌমিক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কামরান আহমদ, আব্দুল হাফিজ সালেহ, জিয়াউল করিম কয়েস, সুয়েব আহমদ, সেলিম আহমদ, আরাফত রহমান, লিপন আহমদ, দিনা বেগম, মাহবুবা বেগম প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সামাদ আহমদ।
অনুষ্ঠানে কারিগরি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও প্রফেশনাল কেক পেকিং কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অতিথিবৃন্দ।
এ সময় চিত্রাঙ্ক শাখার শিক্ষার্থী সৌরসী রাশির হাতে তৈরি ছবি প্রধান অতিথিকে উপহার দেয়া হয়।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা অর্জনের বিকল্প নেই। বর্তমান...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।...
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিভাগীয় সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট...