রশিদপুরে ট্রাকভর্তি নিষিদ্ধ ভারতীয়...
দক্ষিণ সুরমায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৮ হাজার টাকা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনাকালে এসব টমেটো জব্দ করা হয়।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন শাওন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনার সময় ঢাকা মেট্রো-ট-১৬-৪৭৯৯ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালান। এ সময় ট্রাকে থাকা ৩৭৬টি প্লাস্টিকের ক্যারেটে ৯ হাজার ৪০০ কেজি আমদানি নিষিদ্ধ ভারতীয় টমেটো পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন-রাজশাহীর দামকুড়া থানার হরিপুর গ্রামের আমির হামজার ছেলে মো. মিনারুল ইসলাম ও একই গ্রামের আলম হোসেনের ছেলে সোহাগ।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
দক্ষিণ সুরমায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা...
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের...