সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্কাউটরা দেশের সামাজিক ও জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা,...
জার্মানিতে প্রথম জানাজা সম্পন্ন
ছবি সংগৃহীত
এম এ ওয়াহিদ চৌধুরী:: জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশি কমিউনিটি নেতা জয়নাল হক চৌধুরীর দ্বিতীয় জানাজা শনিবার (১৪ নভেম্বর) বেলা ২টায় সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহগলী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জার্মানি থেকে তাঁর মরদেহ দেশে পৌঁছানোর পর এ জানাজার আয়োজন করা হয়েছে।
জয়নাল হক চৌধুরী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রাম নিবাসী। গত ৮ নভেম্বর (রোববার) জার্মানির কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মরহুম জয়নাল হক চৌধুরী দেশে স্কয়ার, ডেনিসসহ বিভিন্ন কোম্পানির ইউরোপীয় ইউনিয়নের ডিলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সুবাদে ইউরোপের বিভিন্ন দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে।
ব্যবসা ও রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশ-বিদেশে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি সহযোগিতা করেছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও আজীবন সম্পৃক্ত ছিলেন।
গত ১১ নভেম্বর (বুধবার) জার্মানির মোবীন মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জার্মানির বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, ব্যবসা ও রাজনীতির পাশাপাশি ইসলাম প্রচারের লক্ষ্যে দুটি মসজিদ প্রতিষ্ঠায় জয়নাল হক চৌধুরীর উদ্যোগ, শ্রম ও সহযোগিতা জার্মানির বাঙালি মুসলমানরা আজীবন স্মরণ করবেন।
মরহুম জয়নাল হক চৌধুরী বারহাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাহার কেমিক্যাল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং জয়নাল মাইকের সাবেক এমডি ছিলেন। তিনি বারহাল এহিয়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সাবেক সভাপতি ও অনারারি শিক্ষক এবং বারহাল হাটুবিল গাউসিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।
এ ছাড়া তিনি বারহাল ওয়েলফেয়ার ইয়ুথ সোসাইটি ও বারহাল ছাত্র পরিষদের আজীবন সদস্য, জার্মান জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইসলামিক সেন্টার জার্মানির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জার্মানির মোবীন মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সী ল্যান্ড সুপার মার্কেটেরও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
উল্লেখ্য, জয়নাল হক চৌধুরী সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরীর ভাসুর। তিনি সমাজসেবী, ব্যবসায়ী ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলালের বড় ভাই।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় জানাজায় উপস্থিত থাকার জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্কাউটরা দেশের সামাজিক ও জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা,...
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
ব্যক্তিগত পছন্দের চেয়ে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের...
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
নগরীতে ব্যবসায়ীদের সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মো. শহীদুল ইসলাম (নামে এক ব্যক্তির...