এক বছরে শাবিপ্রবির গবেষণা পাবলিকেশন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষায় অগ্রগতির পাশাপাশি বিশ্বমানের গবেষণায়ও অবদান রাখছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারের...
ছবি সংগৃহীত
যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থীকে সহযোগিতা না করা এবং তাঁর সঙ্গে অসদাচরণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসে তালা দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে তালা দেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) নগরীর আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে শাবিপ্রবির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন।
এ ঘটনায় সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি ওই ছাত্রীকে ধমক দেন এবং সহযোগিতা করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, বুধবার দুপুর ২টার দিকে আম্বরখানার একটি খাবারের আউটলেটে পার্সেল নিতে গেলে সেখানকার এক সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তাঁর হাত চেপে ধরেন এবং অশালীন আচরণ করেন। তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ওই সেলসম্যান উল্টো তাঁকে ধমক দেন। পরে আউটলেটের ম্যানেজারের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনিও তা না দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।
এরপর সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন ওই ছাত্রী। এ সময় প্রক্টর বিরক্তি প্রকাশ করে বলেন, ‘ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করো, তারপর প্রক্টর অফিসে অভিযোগ দিতে হবে।’
ভুক্তভোগী আরও জানান, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানালেও প্রক্টর তাঁকে উল্টো ধমক দেন।
প্রক্টর অফিসে তালা দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন বলেন, বুধবার এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হওয়ার পর প্রক্টরকে ফোন করলে তিনি উল্টো ধমক দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এ ছাড়া অতীতেও প্রক্টরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
রিয়াজ হোসেন রিমনের অভিযোগ, ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ও বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীদের বিশেষ প্রটোকলের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রক্টর। কিছুদিন আগে ট্রাক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর বিষয়ে তাঁকে না জানিয়ে রাতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ওই অর্থ আদৌ ভুক্তভোগী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থী বডি শেমিংয়ের শিকার হচ্ছেন। প্রক্টর তাদের পোশাক নিয়েও কটূক্তি করেন। এসব অভিযোগ তুলে রিয়াজ হোসেন রিমন বলেন, এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান, বুধবারের বিষয়ে বুধবারই আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে। আজ তারা কেন তালা দিয়েছে, এটা তাদের একান্ত বিষয়।
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষায় অগ্রগতির পাশাপাশি বিশ্বমানের গবেষণায়ও অবদান রাখছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারের...
সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে...
নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী। পাসের হার ও...