রনজিত সরকারের সভা, রাতারগুলের সেই...
সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকারের আলোচিত সভার পর সিলেটের গোয়াইনঘাট...
ফাইল ছবি
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এস ইউ সাদ্দামসহ ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধার এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাঁরা হলেন, ৫ নম্বর ফতেহপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।
আটক নিজাম উদ্দিন ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত হোসেন আলী ও মমতাজ বেগমের ছেলে। অন্যদিকে, জাহিদুল ইসলাম ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের সিরাজুল ইসলাম ও বদরুন্নেসার ছেলে।
এর আগে এ ঘটনায় আরও তিনজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোম্পানি নামের একটি বেকারির দ্বিতীয় তলায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন। পরদিন ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি সফল করার উদ্দেশ্যে তাঁরা সেখানে সমবেত হয়েছেন বলে পুলিশকে জানানো হয়।
পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে সন্ধ্যা ৭টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালানোর চেষ্টা করলেও জাকারিয়া মাহমুদকে আটক করতে সক্ষম হন পুলিশ সদস্যরা।
এজাহারে বলা হয়েছে, আটকের পর জাকারিয়া মাহমুদের দুই হাতে হাতকড়া পরিয়ে সরকারি পিকআপে করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। সন্ধ্যা সোয়া ৭টার দিকে হেমু সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। পরে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় নাম উল্লেখ করা ৪৩ আসামির মধ্যে রয়েছেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা উপদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দাম, ৫ নম্বর হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান রফিক আহমেদ, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান এবং ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ।
এ ছাড়া মামলায় হেলাল উদ্দিন, আল মারজান, কবির ফাহিম, মামুন, শাহজাহান, বিল্লাল, অলি উল্লাহ, সোহেল আহমদ, আনোয়ার হোসেন, মতিউর রহমান, জহির উদ্দিন, তাজুল ইসলাম, ইয়াহিয়া মাহমুদ, আল আমীন, খালিক মহালদার, মামুনুর রশিদ, আমির মিয়া, রইছ, কালাম, গিয়াস উদ্দিন, আলিম উদ্দিন, ওয়ারিছ আলী, জমির উদ্দিন, জিয়াউর রহমান, ক্বারী মিয়া, জালাল, বাবুল শিকদার, শামীম, তারিক উল্লাহ, মুমিন, আবুল, নাজিম, জাহাঙ্গীর, শাকিল আহমদ, জুয়েল আহমদ, শরীফ ও নজরুল ইসলাম-এর নাম রয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকারের আলোচিত সভার পর সিলেটের গোয়াইনঘাট...
দক্ষিণ সুরমায় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী জব্দ করেছে পুলিশ।এ সময় পণ্যবোঝাই একটি মিনি কাভার্ড...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও...
বোরহানির বোতলে লেগে ছিল কাঁচা মাংসের রক্ত। সেই বোতলের বোরহানিই পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা হয়েছিল রান্না করা খাবার ও...
সিলেটে জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য বুধবার (১১ নভেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেটের আওতাধীন ১১...