কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব...
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি...
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
ছবি সংগৃহীত
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় বিগত আট দশকে জাতিসংঘের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশ শতকের দুটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের পরই মূলত বিশ্বশান্তির তাগিদ থেকে ১৯৪১ সালে সানফ্রান্সিসকো চুক্তির ধারাবাহিকতায় জাতিসংঘের যাত্রা শুরু হয়। বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক এ সংস্থাটি কাজ করে যাচ্ছে।
তিনি বাংলাদেশের সাথে জাতিসংঘের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১ কোটি শরণার্থীকে সহায়তা প্রদান, ১৯৭৪ সালে বাংলাদেশের সদস্যপদ লাভ, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান এবং মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে জাতিসংঘের ভূমিকা অপরিসীম। এছাড়া ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১.৪৫ লক্ষাধিক সেনাসদস্য ও নারী পুলিশের অবদানের কথা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেসের কনফারেন্স হলে ৮০তম জাতিসংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএএফ) সিলেট বিভাগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএএফ সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় সদর দপ্তর, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে ও বিএমবিএএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এবং জাতীয় সদর দপ্তর ঢাকার সিনিয়র সহকারী মহাসচিব মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমবিএএফ সিলেট বিভাগের উপদেষ্টা ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএমবিএএফ সিলেট বিভাগের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, বিএমবিএএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন এবং বিএমবিএএফ সিলেট জেলা কমিটির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: খালেদ মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, প্রচার সম্পাদক মো: ইউসুফ সেলু, শিশু কিশোর সম্পাদক মোছাম্মৎ রুনা সুলতানা, নারী নেত্রী সাহেদা বেগম, জাওয়ারন্নেছা বেগম, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এসএ/সিলেট
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি...
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সিলেটে র্যালি করেছে রোটারি ক্লাব ডি-৬৫ সিলেট জোন। শনিবার (২৪ অক্টোবর) সকালে নগরের শারদা হল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।সকাল...
আমাদের সম্পদ সীমিত, তাই ওই সীমিত সম্পদ দিয়েই পর্যায়ক্রমে এলাকার সার্বিক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর...
নগরের এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় পুলিশের চেকপোস্টে রেজিস্ট্রেশনবিহীন একটি মিনি পিকআপ থেকে ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়েছে। এ ঘটনায়...
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...