বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় আনোয়ার মিয়া (৩৫) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের লাকি এলাকায় আব্দুল হকের স-মিলের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে এসব পণ্য ও ট্রাক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে উপপরিদর্শক (এসআই) মো. শাহাব উদ্দিন খানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানে একটি ড্রাম ট্রাকের ভেতরে রাখা ভারতীয় ১৭৭ কার্টন Malkist Cracker Biscuits এবং ১৮ কার্টন Oreo Choco Creme Sandwich Biscuit জব্দ করা হয়। এ ছাড়া ২০১৮ মডেলের একটি পুরাতন টাটা টিপার ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-ট-১১-০১৪৯।
পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েল আহমেদকে আটক করে। তিনি গোয়াইনঘাট উপজেলার লাকি পূর্বপাড়ার কাচা মিয়ার ছেলে। অপর অভিযুক্ত আনোয়ার মিয়া একই উপজেলার লাকি মাঝপাড়ার মুহিবুর মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযান চলাকালে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় আটক জুয়েল আহমেদ ও পলাতক আনোয়ার মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। পরে আটক জুয়েল আহমেদকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে...
সিলেটের জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে...
সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ...
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...