জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক...
সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক ব্যাংক জাউয়াবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট ওপেনিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দুই মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-তাহিরপুর উপজেলার বড়গোপটিলা এলাকার বাসিন্দা মো. বাছির (৩৭) ও মো. মোসাদ্দেক (৪৫)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর নির্ধারিত ইজারা সীমানার বাইরে গিয়ে একদল অসাধু চক্র নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে জড়িত থাকা অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ জানান, ‘যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক ব্যাংক জাউয়াবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট ওপেনিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পান্ডারগাঁও...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এমএ আব্দুল মোতালিব ভূঁইয়াকে ধারালো...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিন বছর বয়সী শিশু জায়ান নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা,...