নগরীতে অসামাজিক কার্যকলাপের দায়ে...
নগরীতে অসামাজিক কার্যকলাপের দায়ে বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছে প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার...
ছবি সংগৃহীত
পাসপোর্ট ব্লকজনিত কারণে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে জৈন্তাপুর থানায় ফেরত পাঠিয়েছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাচাইয়ের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন কামাল আহমদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁর পাসপোর্ট যাচাই করতে গিয়ে ব্লক থাকার বিষয়টি শনাক্ত করে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের পরামর্শ দেওয়া হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় সিলেটের জালালাবাদ থানায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন কামাল আহমদ। পরে তিনি জামিনে মুক্তি পান।
এদিকে, পরিবার সূত্রে জানা গেছে, কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এর আগেও তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে বৈধভাবে চিকিৎসা ভিসা নিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। তবে তামাবিল ইমিগ্রেশনে পাসপোর্ট ব্লক থাকার বিষয়টি শনাক্ত হওয়ায় তাঁর যাত্রা ব্যাহত হয়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
নগরীতে অসামাজিক কার্যকলাপের দায়ে বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছে প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার...
পাসপোর্ট ব্লকজনিত কারণে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে জৈন্তাপুর থানায় ফেরত পাঠিয়েছে তামাবিল...
এহসানুল ইসলাম ও তাজিন ইসলাম কর্তৃক পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ এনে সিলেট প্রেসক্লাব ও বিভিন্ন ফেসবুক পেজে আয়োজিত সংবাদ সম্মেলনের...
সাফল্য অর্জনকারী খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং তাঁদের কৃতিত্ব জাতির গর্ব বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।...
কানাইঘাটে মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক ও ৬নং সদর ইউনিয়নে...