চরচৌড়াইয়ে নির্বাচনী মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি, সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ

চরমহল্লায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামকে ঘিরে ৭ নং ওয়ার্ডে জনতার ঢল

post-title

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলাম। বুধবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের চরচৌড়াই গ্রামে তাঁর নিজ বাড়ির উঠানে এলাকাবাসীকে নিয়ে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

জহিরুল ইসলাম চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট বিডির সভাপতি, চরচৌড়াই জামে মসজিদ কমিটির সভাপতি, গ্রামের কোষাধ্যক্ষ, সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ও ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদ (চরমহল্লা)-এর সভাপতি এবং চরমহল্লা বিজনেস সোসাইটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

সিরাজ মিয়ার সভাপতিত্বে ও মো: রসিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হাফিজ কামরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার, সঞ্চব আলী,আব্দুল গনি, মোয়াজ্জেম হোসেন টুনু, মোহাম্মদ আলী, নুর ইসলাম, নুর মিয়া, মাষ্টার সামছুল ইসলাম,ফারুক মিয়া, ময়নুল হক ময়না, গফফার, বদর, একরামুল হক, মনহর আলী, আমিরুল ইসলাম, ইসলাম উদ্দিন, মতিন মিয়া, সবু মিয়া, দুদু মিয়া, বারিক মিয়া, নেসার আহমদ, দিলোয়ার হোসেন, আজাদ মিয়া, বুরহান উদ্দিন, মেম্বার আলাল উদ্দিন, আনোয়ার হোসেন, লোকমান হোসেন, মুহিবুর রহমান, জিতু মিয়া, মানিক মিয়া, রফিক মিয়া, শহিদ আলী, আব্দুল জব্বার, লায়েক মিয়া, তাইদুল সহ আরও অনেকেই।

মতবিনিময় সভায় ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সভাস্থলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত জনতার ঢলে সভাটি পরিণত হয় প্রাণবন্ত নির্বাচনী সমাবেশে।

টিএ/ছাতক