ছাতকে নিখোঁজ মাজেদ, সন্ধানে পরিবারের...
সুনামগঞ্জের ছাতকে জাউয়া থেকে জামক হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে মাজেদ আহমদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ...
নিহত নাজিম উদ্দিন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর লম্বা হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি নিজ বাড়ির মুদি দোকানে বসে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত নাজিম উদ্দিন ও অভিযুক্তদের বাড়ি একই স্হানে। গত শুক্রবার নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের আগে নাজিম উদ্দিন নিজে দাওয়াত না দিয়ে তার বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের দাওয়াত পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিয়েতে অংশ নেননি।
এরই জের ধরে শনিবার সকালে দ্বিতীয় পক্ষের লোকজন নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় নাজিম উদ্দিন নিজ বাড়ির মুদি দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ করে অভিযুক্ত চাচাতো ভাই মাসুম, মামুন, মঞ্জু, মুবিনসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে অভিযুক্ত মামুন সুলফি দিয়ে নাজিম উদ্দিনের ডান কাঁধের নিচে বগলের ওপর সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্তরা তাঁর বুকের ওপর উঠে নির্যাতন চালায় ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরে বন্দি থাকা পরিবারের সদস্যদের তালা খুলে মুক্ত করেন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে জাউয়া থেকে জামক হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে মাজেদ আহমদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ...
জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জগন্নাথপুর...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে...
সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সম্পাদনা ও উপস্থাপনা—সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো নিয়ে সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘আলো আসছে, আলো আসবেই’...
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান আহমদের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ, অশ্লীল ভাষায় কথা বলা, হেয়প্রতিপন্ন করা এবং...