শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান...
ছবি সংগৃহীত
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।
অবৈধ টিলা কাটা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। শনিবার বিকেল ৪টায় এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানি দেব।
অভিযানে এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়াসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী অবৈধভাবে টিলা কাটা দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের টিলা কাটা থেকে বিরত থাকা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এসএ/সিলেট
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান...
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায়...
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে...
নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে...