কানাইঘাট থানা পুলিশের অভিযানে...
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা...
ছবি সংগৃহীত
নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে নাইট গার্ড ইরফান আলী হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।
শনিবার (১৭ অক্টোবর) নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শাহপরাণ (রহ.) মামলাটি দায়ের করেন।
এদিকে, আলোচিত এই হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া ১৩ শ্রমিকের সংশ্লিষ্টতা না পাওয়ায় শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ।
শনিবার সন্ধ্যায় তিনি জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া ১৩ শ্রমিকের সংশ্লিষ্টতা না পাওয়ায় শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। তিনি আরও জানান, ইরফান আলীর মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।
উল্লেখ্য, নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের নির্মাণাধীন একটি ভবনে প্রায় আড়াই বছর ধরে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইরফান আলী। শুক্রবার দুপুরে স্থানীয়রা ওই ভবনের চতুর্থ তলায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে।
এসএ/সিলেট
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা...
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক মতবিনিময় সভা...
নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে নাইট গার্ড ইরফান আলী হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর...
সিলেটের জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা...
ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান...