চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা...
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
ছবি সংগৃহীত
শারদীয় দুর্গাপুজার আজ মহাসপ্তমী। সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এবারে উপজেলার ৩৪টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে।
প্রতিটি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের ধর্মীয় রীতিনীতি মেনে উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করছেন। প্রতিটি পূজা মন্ডপে উপজেলা প্রশাসন সার্বিক মনিটরিং সহ থানা পুলিশ ও আনসার বিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও অন্যান্য বাহিনী সদস্যরা শারদীয় দুর্গাপুজায় নাশকতা এড়াতে তৎপর রয়েছে।
এদিকে, শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস কানাইঘাট পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পৌরসভার ৫টি পূজা মন্ডপে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় তিনি প্রতিটি মন্ডপের সদস্যদের কোন ধরণের সমস্যা হচ্ছে কিনা খোজ খবর নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তাকে জানান কানাইঘাটে অতীতের মত ধর্মীয় সম্প্রীতির মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এবারের পূজায় অনুদান বাড়ানো সহ সরকারী ছুটি বৃদ্ধি করায় তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসএ/সিলেট
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান...
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি। এ ঘটনায়...
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে...