মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪ মামলার...
হবিগঞ্জের মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার...
ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে খালেক মিয়া নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাধবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের তীব্রতায় ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। এ সময় তিনি জানান, আগুনে বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে গিয়ে পরিবারটির আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
পরিদর্শনকালে সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক এ বিপুল ক্ষয়ক্ষতির বিষয়টি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তিনি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া এবং সরকারি সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে স্থানীয়ভাবে দাবি উঠেছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার...
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে...
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার...
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন...