সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে...
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
ছবি সংগৃহীত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
উপজেলার ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা পরিদর্শন করেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুছ ছালাম, গাছবাড়ী সামিট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মখতার আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আলা উদ্দিন, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সদস্য মাওলানা রুহে আলম, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, মাওলানা এবাদুর রহমান চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, শামীম আহমদ চৌধুরী প্রমুখ।
পরীক্ষা পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ সমিতির সভাপতি আব্দুল মুমিন সজীবের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান চৌধুরী মাশকুর।
এ সময় বক্তারা ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির ধারাবাহিক এ বৃত্তি পরীক্ষার ভূয়সী প্রশংসা করে বলেন, এ রকম আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে তেমনি একটি সমাজকে আলোকিত বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখে৷ বক্তারা, এ পরীক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এসএ/সিলেট
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
রম্য লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রম্য লেখক...
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার...
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি...
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সিলেটে র্যালি করেছে রোটারি ক্লাব ডি-৬৫ সিলেট জোন। শনিবার (২৪ অক্টোবর) সকালে নগরের শারদা হল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।সকাল...