কদমতলী থেকে ৭ জুয়াড়িকে ধরলো র‌্যাব

post-title

ছবি সংগৃহীত

দক্ষিন সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে পেশাদার ৭ অনলাইন জুয়াড়ীকে আটক করা হয়েছে। সোমবার বিকাল সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন ২৬নং ওয়ার্ডের ভার্থখলাস্থ কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় অনলাইন জুয়ারী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক বিকাল সোয়া ৪টায় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ০৭ জন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার চুন্টা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান, সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকার শাহেদ মিয়ার ছেলে জসিম, মোগলাবাজার থানার কুচাই গ্রামের আব্দুর রহমানের ছেলে জাবেদ আহমেদ, বালাগঞ্জের নবীনগর এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুর রফিক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ডুবাচাইল এলাকার আব্দুর রশিদের ছেলে মো. সোহাগ মিয়া, দক্ষিণ সুরমা থানার শিলাম এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে আলমগীর হোসেন, ওসমানীনগরের তাজপুর এলাকার মৃত তারিফ উল্লাহর ছেলে মো. জামাল উদ্দিন। 

আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৪টি স্মার্ট মোবাইল ফোন ও অনলাইনে জুয়া খেলার সিরিয়াল নাম্বারের ০৮টি টোকেনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত এসএমপি, সিলেট এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।




এসএ/সিলেট