জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা...
বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন সিলেট কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ০৬টা ১ মিনিটে...
ছবি সংগৃহীত
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে এক আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিষয় ছিল— "পারিবারিক সচেতনতা-ই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে।" প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দলের যুক্তি, তথ্য-উপাত্ত ও উপস্থাপনা উপস্থিত দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।
প্রতিযোগিতায় বারহাল ডিগ্রী কলেজ, জকিগঞ্জ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে জকিগঞ্জ সরকারি কলেজ, জকিগঞ্জ প্রতিযোগিতায় রানারআপ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতার পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা ও আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তরুণ প্রজন্মকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
উপজেলা প্রশাসন, জকিগঞ্জ, সিলেটের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
জকিগঞ্জে বাল্য বিবাহ প্রতিবোধে বজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথি বৃন্দ।
এসএ/সিলেট
বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন সিলেট কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ০৬টা ১ মিনিটে...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ...
আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে MIE Pathways (NCUK)। এ উপলক্ষে সোমবার বিকালে নগরী গ্র্যান্ড প্যালেস...
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে এক আন্তঃকলেজ...
সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় কানাইঘাট থানাধীন পর্বতপুর (ভাটিপাড়া)...