শাবির বাংলা বিভাগের আন্তর্জাতিক...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে "শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের...
ছবি সংগৃহীত
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শহীদুল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। পাশাপাশি চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। তবে বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে "শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের...
জুলাই গণঅভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার...
সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর কার্যকরী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ...
দীর্ঘদিনের দাবি, শিক্ষার্থীদের আন্দোলন এবং কলেজ প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টার পর অবশেষে সিলেটের ঐতিহ্যবাহী