জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি

post-title

ছবি সংগৃহীত

বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন সিলেট কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ০৬টা ১ মিনিটে নগরীর রিকাবীবাজারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

সকাল ১১টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এম.পি।

এছাড়া বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী  আরিফুল হক চৌধুরী এম.পি।


এসএ/সিলেট