কমলগঞ্জে ১২০০ কমলা গাছ...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত ১২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনায়...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত ১২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলাকালেই এই বদলির আদেশ আসে।
সোমবার (০৩ আগস্ট) রাতে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে প্রীতম বড়ুয়াসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে।
এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার ঠিক আগমুহূর্তে ১২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া যায়। সালমা বেগম ও আলিম উল্লা দম্পতির এই বাগান ধ্বংসের ঘটনাটি নিয়ে শীর্ষ জাতীয় দৈনিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অপর দুই সদস্য হলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম। গত ২৩ জুলাই তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের বক্তব্য ও কাগজপত্র সংগ্রহ করেন। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এখনো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত ১২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনায়...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ২৩ বোতল (৮.৬২৫ লিটার) বিদেশি মদসহ দুই মাদককারবারী আটক করা হয়েছে। এ সময় মাদক...
মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।জানা যায়,...
‘মাতৃদুগ্ধ শিশুর অধিকার, মায়ের স্নেহের উপহার’—এই বার্তাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো—"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই...