শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল অজগর...
মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।জানা যায়,...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ২৩ বোতল (৮.৬২৫ লিটার) বিদেশি মদসহ দুই মাদককারবারী আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের রাজঘাট-কালিঘাট সড়কের লাখাইছড়া চা বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, রাজঘাট এলাকা থেকে একটি অটোরিকশাযোগে বিদেশি মদ নিয়ে কয়েকজন ব্যক্তি কালিঘাটের দিকে আসছে। পরে চেকপোস্টে একটি নীল রঙের অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালকসহ দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে অটোরিকশার পেছনে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৩ বোতল (৮.৬২৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে মাদকসহ অটোরিকশাটি জব্দ এবং দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— শাহরিয়ার সোহান, পিতা: শরিফ হোসেন, এবং বিশাল মোদি, পিতা: শৈলন মোদি, গ্রামের বাড়ি কাকিয়াছড়া চা বাগান। উভয়ের বাড়ি শ্রীমঙ্গল থানা এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।জানা যায়,...
‘মাতৃদুগ্ধ শিশুর অধিকার, মায়ের স্নেহের উপহার’—এই বার্তাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো—"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সকালে তিনি স্টেশনটি...
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত...