নগরীতে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার...
নগরীতে কিশোরকে অপহরণের চেষ্টার ঘটনায় প্রাইভেটকার ভাঙচুর ও গাড়িচালককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের মদিনা মার্কেট...
ছবি সংগৃহীত
সিলেটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতভর এই অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সায়ারে ১০টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সিলেটের জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্য মতে, ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্গত ছাল্লাইন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৪ হাজার পিস ইয়াবা বড়িসহ আরেকজনকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কানাইঘাট থানার ধলইমাটি এলাকার আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান ও সিলেটের জৈন্তাপুর থানার ছাল্লাইন এলাকার মৃত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ।
সিলেট জেলা গোয়েন্দা শাখা জানায়, ‘এই ঘটনায় জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এসএ/সিলেট
নগরীতে কিশোরকে অপহরণের চেষ্টার ঘটনায় প্রাইভেটকার ভাঙচুর ও গাড়িচালককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের মদিনা মার্কেট...
দক্ষিন সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে পেশাদার ৭ অনলাইন জুয়াড়ীকে আটক করা হয়েছে। সোমবার বিকাল সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: পর্যটন এলাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত জনপদ বিছানাকান্দিস্থ হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত...
সিলেটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতভর এই অভিযান পরিচালনা করে...
ওসমানীনগর সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগরে বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে...