নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের...
নগরীর বটেশ্বর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলার...
ছবি সংগৃহিত
নগরীর বটেশ্বর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার প্রণয় সরকার জয় বটেশ্বর এলাকার চূয়াবহর গ্রামের সঞ্জয় সরকারের ছেলে। তিনি খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রলীগের টিলাগড় গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরান (রহ.) থানার মামলা নম্বর ১৩, তারিখ ১০ নভেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীর বটেশ্বর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলার...
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল এলাকায় অবস্থিত পরিত্যক্ত আটগ্রাম-১ কূপে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুনরায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ...
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি দুই দিনের সফরে শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট আসছেন। সফরে তিনি নগরীর উন্নয়নকাজ পরিদর্শন,...
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের...